প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে বৈঠকে বসছে এনসিপি
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার দুপুর ১টায় সচিবালয়ে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা ১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক হবে। এতে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে অংশ নেবেন সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
এর আগে রোববার এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর দলের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর এ আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি।
দলটি মনে করে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন