খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক, ১৪৩৩

আইসিএপিপির অধিবেশনের ভাইস চেয়ারপারসন নির্বাচিত বিএনপি নেতা ইসমাইল জবিউল্লাহ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আইসিএপিপির অধিবেশনের ভাইস চেয়ারপারসন নির্বাচিত বিএনপি নেতা ইসমাইল জবিউল্লাহ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশনের ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দ্য শিলা সিউল হোটেলে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। দেশটির ক্ষমতাসীন মিনজু (ডেমোক্রেটিক) পার্টি ও বিরোধী দল পিপল পাওয়ার পার্টি যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইসমাইল জবিউল্লাহ। উদ্বোধনের পর প্রথম প্ল্যানারি অধিবেশনে বক্তব্যে তিনি বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতা, সংঘাত ও আস্থার সংকট মোকাবিলায় গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ প্রতিপাদ্যকে সময়োপযোগী উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারস্পরিক আস্থা পুনঃপ্রতিষ্ঠা অপরিহার্য। গণতন্ত্র কেবল নির্বাচনি প্রক্রিয়া নয়, বরং জনগণের সঙ্গে রাষ্ট্রক্ষমতায় দায়িত্ব পালনকারীদের একটি সামাজিক চুক্তি। এর ভিত্তি হতে হবে জবাবদিহি, স্বচ্ছতা, আইনের শাসন ও মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা।

ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের মানবিক বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করে ইসমাইল জবিউল্লাহ বলেন, ভূরাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে মানবজীবনের মর্যাদাকে স্থান দিতে হবে। আন্তর্জাতিক নীতি ও আদর্শ কোনো বৈষম্য ছাড়াই সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করতে হবে।

আন্তমহাদেশীয় রাজনৈতিক সংলাপের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান অস্থির বিশ্বে বিভিন্ন মহাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইউরোপের অস্থিরতা থেকে এশিয়া বিচ্ছিন্ন থাকতে পারে না, একইভাবে মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাব থেকেও ইউরোপ মুক্ত থাকতে পারে না। বিএনপি এ ধরনের সংলাপে সক্রিয়ভাবে অংশ নিতে আগ্রহী।

অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের বিরোধিতা করে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের এমনভাবে অন্য দেশের রাজনৈতিক দলকে সমর্থন করা উচিত নয়, যাতে সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। এ সময় আন্তসীমান্ত রাজনৈতিক হস্তক্ষেপ প্রতিরোধে আইসিএপিপির কার্যকর ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেন তিনি।

ইসমাইল জবিউল্লাহ আরও বলেন, বিশ্বের ভবিষ্যৎ কেবল জবরদস্তি কিংবা সম্পদের ওপর নির্ভর করবে না; আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে কতটা সক্ষম, তার ওপরও নির্ভর করবে।

বাংলাদেশ ও বিএনপির পক্ষ থেকে গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আস্থা পুনর্গঠনকে শুধু রাজনৈতিক স্লোগান হিসেবে নয়, বরং অভিন্ন ভবিষ্যতের প্রতি স্থায়ী অঙ্গীকার হিসেবে গ্রহণ করতে হবে।

আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের পাঁচটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বিএনপির প্রতিনিধিদলে ইসমাইল জবিউল্লাহ ছাড়াও রয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে রয়েছেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ও সালাহউদ্দিন আইয়ুবী। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলে রয়েছেন মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মনিরা শারমিন ও মো. আলাউদ্দিন।

এ ছাড়া জাতীয় পার্টির প্রতিনিধিদলে রয়েছেন মো. মমতাজ উদ্দিন ও মো. আলাহান উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদলে রয়েছেন কেএম বিল্লাল ও মো. রাজন সিকদার।

এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংলাপ জোরদার, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে অভিন্ন উদ্যোগ গ্রহণের লক্ষ্যে আয়োজিত এ সম্মেলন চলবে ৬ নভেম্বর পর্যন্ত। সম্মেলন-পরবর্তী ৭ নভেম্বর অংশগ্রহণকারী প্রতিনিধিদের জন্য দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

‘উদ্যোগ’ কর্মসূচির ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

বার্তা বিভাগ
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
‘উদ্যোগ’ কর্মসূচির ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

তরুণ উদ্যোক্তাদের ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এ পরিস্থিতিতে সরকারের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ঋণ দেওয়ার নামে কাউকে টাকা না দেওয়ার জন্য সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

একই সঙ্গে ‘উদ্যোগ’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো আনুষ্ঠানিক পেজ বা অ্যাকাউন্ট নেই বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে, উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কিছু ব্যক্তি বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও অন্যান্য মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

এতে আরও বলা হয়, ‘উদ্যোগ’ কর্মসূচির সব কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এ কর্মসূচির আওতায় ঋণ পাওয়ার নিশ্চয়তা দেওয়া কিংবা ঋণ পাইয়ে দেওয়ার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ প্রদান থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ‘উদ্যোগ’ নামে তাদের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। এ নামে ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা প্রতারণামূলক কার্যক্রম চালানো হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত আইনসহ প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার এবং বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থায়ন ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক চালু করেছে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি-উদ্যোগ (UDYOG)’।

এ কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ একই সঙ্গে বিতরণ করা হবে।

দেশের প্রতিটি প্রান্তিক ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। গত ১৩ সেপ্টেম্বর এ কর্মসূচির অর্থায়নসংক্রান্ত নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।

প্রথম পর্যায়ে আট জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন নেওয়া হয়। পরে গত ১ নভেম্বর থেকে অবশিষ্ট ৫৬ জেলার উদ্যোক্তাদের আবেদন গ্রহণ শুরু হয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

‘উদ্যোগ’ কর্মসূচির ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

বার্তা বিভাগ
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৬:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ

ফ্যামিলি কার্ডের প্রলোভনে বৃদ্ধের বয়স্ক ভাতার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ স্থানীয় যুবকের বিরু/দ্ধে!

বার্তা বিভাগ
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৬:১১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ফ্যামিলি কার্ডের প্রলোভনে বৃদ্ধের বয়স্ক ভাতার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ স্থানীয় যুবকের বিরু/দ্ধে!

ছবিতে মালেক

মো: সজিব : গাজীপুর জেলা প্রতিনিধি

১৫ দিনেও ফেরত মেলেনি টাকা, যোগাযোগ করা হলে ফেরত দেওয়ার আশ্বাস অভিযুক্তের; অসহায় বৃদ্ধ দম্পতির প্রশ্ন সরকারি ভাতার টাকাও কি নিরাপদ নয়?

রাজবাড়ী ইউনিয়নের দলজোড় গ্রামের আব্দুল মালেক নামের (৫৫) বছর বয়সী এক অসহায় বৃদ্ধের বয়স্ক ভাতার ২ হাজার ৮০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার মালেক নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযোগকারী পরিবারের দাবি, অভিযুক্ত মালেক স্থানীয় রাজনৈতিক কর্মী। ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বৃদ্ধের মোবাইল ফোন হাতে নিয়ে সেখান থেকে বয়স্ক ভাতার টাকা অন্য নম্বরে ট্রান্সফার করে নেওয়া হয়।

ভুক্তভোগী বৃদ্ধ মালেকের বক্তব্য অনুযায়ী, একদিন রাজাবাড়ী ইউনিয়নে সরকারি বরাদ্দের আটা নিতে গেলে অভিযুক্ত মালেকের সঙ্গে তাঁর পরিচয় হয়। কথার একপর্যায়ে অভিযুক্ত বলেন, 'আপনার নাম মালেক, আমার নামও মালেক। তাহলে আমরা তো মিতা।' এভাবেই তাঁদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগ রয়েছে, পরবর্তীতে অভিযুক্ত মালেক ওই বৃদ্ধের বাড়িতে গিয়ে বলেন, সরকারিভাবে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। এ জন্য তাঁর মোবাইল ফোনটি দিতে হবে। সরল বিশ্বাসে বৃদ্ধ মোবাইল ফোনটি তাঁর হাতে তুলে দেন। অভিযোগ অনুযায়ী, এরপরই মোবাইলে আসা বয়স্ক ভাতার ২ হাজার ৮০ টাকা অন্য একটি নম্বরে ট্রান্সফার করে নেওয়া হয়।

ঘটনার পর ভুক্তভোগী বৃদ্ধ ও তাঁর স্ত্রী রাজাবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীরের কাছে বিষয়টি জানান। ইউপি সদস্য অভিযুক্ত মালেকের সঙ্গে কথা বলে টাকা ফেরত দেওয়ার জন্য বলেন। কিন্তু ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার প্রায় ১৫ দিন পেরিয়ে গেলেও টাকা ফেরত পাননি তাঁরা। বারবার টাকা দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের ঘোরানো হচ্ছে।

এ বিষয়ে আজ ভুক্তভোগী বৃদ্ধ ও তাঁর স্ত্রীর বক্তব্য নেওয়া হয়েছে। তাঁরা ঘটনার বিস্তারিত তুলে ধরে তাঁদের টাকা ফেরত পাওয়ার দাবি জানান।

অন্যদিকে অভিযুক্ত মালেকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। তবে অভিযোগকারীদের দাবি, এখন পর্যন্ত তিনি সেই টাকা ফেরত দেননি।

এ ছাড়া ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মোবাইল ফোনটি অভিযুক্ত অন্য একজনের কাছে দিয়ে দেন এবং ওই ব্যক্তির মাধ্যমে মোবাইলটি গ্রহণ বা রিসিভ করান। বিষয়টি নিয়েও তাঁদের মধ্যে সন্দেহ ও প্রশ্ন তৈরি হয়েছে।

এদিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলা হলে শাহানুর সরকার অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন, অভিযুক্তকে যেখানে পাওয়া যাবে, তাঁকে আইনের আওতায় এনে ব্যবস্থা নিতে হবে।

সবচেয়ে উদ্বেগের বিষয়, সরকারি বয়স্ক ভাতার মতো একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ যদি ফ্যামিলি কার্ডের প্রলো/ভন দেখিয়ে হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে, তাহলে অসহায় ভাতাভোগীরা কীভাবে নিরাপদ থাকবেন? একজন বৃদ্ধ মানুষের কাছে ২ হাজার ৮০ টাকা হয়তো কারও কাছে সামান্য অর্থ, কিন্তু তাঁর জীবনযাপনের জন্য এই টাকাই অনেক বড় সহায়তা।

প্রশাসনের কাছে দাবি, ঘটনাটি দ্রুত তদন্ত করে বয়স্ক ভাতার টাকা কোথায় এবং কার নম্বরে স্থানান্তর করা হয়েছে, তা খতিয়ে দেখা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ভুক্ত/ভোগী বৃদ্ধের টাকা দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক।

সরকারি সুবিধার নাম ব্যবহার করে অসহায় মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে একজন বৃদ্ধের বয়স্ক ভাতার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার এখন এলাকাবাসীর দাবি।

এবিষয়ে অভিযুক্ত মালেক মুঠোফোনে ঘটনাটি মিথ্যা বলে দাবি করেন এবং কোন নম্বরে টাকা ট্রান্সফার করেছেন তা জানতে চান।