খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ, ১৪৩৩

গোপালগঞ্জ ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৪:৫১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জ ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

ছবিতে মুকসুদপুর থানা ফটক

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ  জেলা সংবাদদাতা 

নাশকতার পরিকল্পনার অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুরে বিস্ফোরক আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ২৮ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এতে আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে  মুকসুদপুর থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ। তিনি উপজেলার টেংরাখোলা গ্রামের কামাল শরীফের ছেলে।

আজ রোববার (১৫ নভেম্বর) দুপুরে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৯ নভেম্বর রাত ১০টার দিকে বাদী আব্দুল কাইয়ূম শরীফ মুকসুদপুর সদর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় মুকসুদপুর সরকারি কলেজের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তারা ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত আকিজ জুট মিলের দিকে চলে যায়। এ সময় বাদীও তাদের পিছু নিয়ে জুট মিলের দিকে এগিয়ে যান। পরে পুলিশের অপর একটি টহল দল ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে তারা জুট মিলের অপর পাশে দাসেরহাট সড়কের মুখে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় শনিবার দুপুরে মুকসুদপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলায় ২৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি সফল করার নামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে সংসার, সন্তান নিয়ে অসহায় সাদিয়া

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে সংসার, সন্তান নিয়ে অসহায় সাদিয়া

নিজস্ব।। জেলা সংবাদদাতা


নিজস্ব।। জেলা সংবাদদাতা

একটি সুন্দর সংসারের স্বপ্ন নিয়ে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাদিয়া খাতুন  বগুড়ার গাবতলী  এলাকার মেয়ে আর আল আমিন খন্দকার ধানগড়ায় ছেলে । বিয়ের পর তাদের সংসারে জন্ম নেয় একটি কন্যাসন্তান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সংসারে শুরু হয় নানা অশান্তি ও দূরত্ব।

সাদিয়ার অভিযোগ, স্বামী আল আমিন খন্দকার অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে স্ত্রীর সঙ্গে সময় কাটানো ও পারিবারিক দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করতে থাকেন তিনি। বিষয়টি জানার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

সাদিয়ার ভাষ্যমতে, প্রায় ২৩ মাস বয়সী কন্যাসন্তানকে নিয়ে তাকে ছেড়ে চলে যান স্বামী। তিনি এখনো সংসার করতে চান এবং সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে স্বাভাবিক পারিবারিক জীবন ফিরে পাওয়ার আশা করছেন। তবে তার অভিযোগ, স্বামী আর সংসার করতে আগ্রহী নন।

এ বিষয়ে পারিবারিকভাবে মীমাংসার উদ্যোগ সফল হয়নি বলে দাবি করেছেন সাদিয়া। বর্তমানে বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া ও মামলা চলমান রয়েছে।

অসহায় অবস্থায় নিজের সংসার ও সন্তানের ভবিষ্যতের কথা জানিয়ে তিনি আমাদের কাছে সহযোগিতা ও ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এই ঘটনার বিস্তারিত ও সাদিয়ার বক্তব্য নিয়ে থাকছে ধারাবাহিক প্রতিবেদন।

পরবর্তী পর্বে থাকছে তার করা আরও কিছু অভিযোগ ও সংসার ভাঙনের পেছনের ঘটনা।

নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন

ছবি পোরশা (নওগাঁ)।। জেলা সংবাদদাতা


পোরশা (নওগাঁ)।। জেলা সংবাদদাতা  

ইসলামী শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক আদর্শে নতুন প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর দারুস সুন্নাহ ফাজিল মাদরাসায় ইবতেদায়ি চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পবিত্র আল-কুরআনের উদ্বোধনী সবক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি মাদরাসার অধ্যক্ষ মোঃ আব্দুর বাসির রচিত ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।রবিবার (১৫ নভেম্বর ২০২৬) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ মোঃ আব্দুর বাসির শিক্ষার্থীদের পবিত্র কুরআনের উদ্বোধনী সবক প্রদান করেন। পাশাপাশি তিনি তাঁর রচিত ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।অনুষ্ঠানে পবিত্র কুরআন শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। আল-কুরআন মানবজাতির জন্য মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত হিদায়াতের গ্রন্থ। এটি শুধু তিলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের জন্য পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। কুরআনের শিক্ষা অনুসরণ করে জীবন পরিচালনা করলে একজন মানুষ সত্য, ন্যায়, সততা ও মানবিকতার পথে পরিচালিত হতে পারে।এ সময় শিক্ষার্থীদের নিয়মিত কুরআন তিলাওয়াত, শুদ্ধ উচ্চারণে কুরআন শিক্ষা, নামাজের প্রতি যত্নশীল হওয়া, পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং উত্তম চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরা হয়। ইসলামী শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আদব ও মানবিক মূল্যবোধ অর্জনের প্রতিও গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ পর্বে ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ইসলামী জীবনব্যবস্থায় তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাকওয়া মানুষকে আল্লাহভীতি, আত্মশুদ্ধি, সংযম ও সৎকর্মের পথে পরিচালিত করে এবং অন্যায় ও পাপাচার থেকে বিরত থাকতে শিক্ষা দেয়। বইটি পাঠকদের মধ্যে ইসলামী জ্ঞানচর্চা ও তাকওয়াভিত্তিক জীবন গঠনে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হয়।অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।কুরআনের শিক্ষা ও ইসলামী আদর্শে আগামী প্রজন্মকে গড়ে তোলার এমন উদ্যোগ একটি সুন্দর, সুশৃঙ্খল ও নৈতিকতাসম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

 তুলি আক্তার / অনলআন ডেস্ক যোগফল কম .

গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা

লুৎফর সিকদার।। গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

লুৎফর সিকদার।। গোপালগঞ্জ জেলা সংবাদদাতা


শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতা-কর্মী শহরের আশপাশে জড়ো হন। পরে দুপুরে লগি-বৈঠা হাতে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।

বিক্ষোভকারীদের একটি অংশের হাতে দেশীয় অস্ত্রও দেখা যায়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় কলেজের মূল ফটকে থাকা ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ লেখা নামফলক ভেঙে ফেলা হয়। পরে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন বিক্ষোভকারীরা।

এরপর কলেজের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। একইভাবে প্রেসক্লাব ও পৌরসভার সামনের সড়কসহ শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বালানো হয়। এ সময় বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

পরে বিক্ষোভকারীরা শহরের ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান। সেখানে কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন তাঁরা। এ সময় কার্যালয়ের ভেতরে স্লোগান দিতে দেখা যায় নেতা-কর্মীদের।

বিক্ষোভ মিছিল থেকে শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। এ ছাড়া পুলিশের একটি সাঁজোয়া যানেও ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেন বিক্ষোভকারীরা।

এদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’ নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা নামফলক টাঙানো হয়েছে।

গোপালগঞ্জ সদর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আল-আমিন ইসলামের নেতৃত্বেও বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়।

সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা শহরে প্রবেশ করতে থাকেন। এতে দুপুরের দিকে জেলা শহরের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভের কারণে শহরের বিভিন্ন এলাকায় অচলাবস্থার সৃষ্টি হয়।

বিক্ষোভ চলাকালে পুলিশকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। তবে শনিবার রাত থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে পুলিশ মোতায়েন ছিল। এর আগে গত ১০ নভেম্বর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

এ ঘটনায় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তুলি আক্তার অনলাইন ডেস্ক যোগফল. কম