পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে সংসার, সন্তান নিয়ে অসহায় সাদিয়া
বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
নিজস্ব।। জেলা সংবাদদাতা
নিজস্ব।। জেলা সংবাদদাতা
একটি সুন্দর সংসারের স্বপ্ন নিয়ে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাদিয়া খাতুন বগুড়ার গাবতলী এলাকার মেয়ে আর আল আমিন খন্দকার ধানগড়ায় ছেলে । বিয়ের পর তাদের সংসারে জন্ম নেয় একটি কন্যাসন্তান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সংসারে শুরু হয় নানা অশান্তি ও দূরত্ব।
সাদিয়ার অভিযোগ, স্বামী আল আমিন খন্দকার অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে স্ত্রীর সঙ্গে সময় কাটানো ও পারিবারিক দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করতে থাকেন তিনি। বিষয়টি জানার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
সাদিয়ার ভাষ্যমতে, প্রায় ২৩ মাস বয়সী কন্যাসন্তানকে নিয়ে তাকে ছেড়ে চলে যান স্বামী। তিনি এখনো সংসার করতে চান এবং সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে স্বাভাবিক পারিবারিক জীবন ফিরে পাওয়ার আশা করছেন। তবে তার অভিযোগ, স্বামী আর সংসার করতে আগ্রহী নন।
এ বিষয়ে পারিবারিকভাবে মীমাংসার উদ্যোগ সফল হয়নি বলে দাবি করেছেন সাদিয়া। বর্তমানে বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া ও মামলা চলমান রয়েছে।
অসহায় অবস্থায় নিজের সংসার ও সন্তানের ভবিষ্যতের কথা জানিয়ে তিনি আমাদের কাছে সহযোগিতা ও ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এই ঘটনার বিস্তারিত ও সাদিয়ার বক্তব্য নিয়ে থাকছে ধারাবাহিক প্রতিবেদন।
পরবর্তী পর্বে থাকছে তার করা আরও কিছু অভিযোগ ও সংসার ভাঙনের পেছনের ঘটনা।

আপনার মতামত লিখুন