লামায় বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হেডম্যানপাড়ার বড়ছনখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর হ্লাথুই পাড়া এলাকার খিয়াং চি মারমার ছেলে মং প্রু মারমা (৪০) এবং ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা এলাকার মো. ছাদেকের ছেলে সজিব (১১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মং প্রু মারমা বাড়ি ফিরছিলেন। পথে হেডম্যানপাড়ার কাছাকাছি পৌঁছালে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, শিশু সজিব নিজ বাড়ির বাইরে খেলাধুলা করার সময় বজ্রপাতে আহত হয়। পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন