খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র, ১৪৩৩

মেয়ের বাবা হলেন তানজীব সারোয়ার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মেয়ের বাবা হলেন তানজীব সারোয়ার

যোগফল প্রতিবেদক:

কন্যাসন্তানের বাবা হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ার। সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে সুখবরটি জানিয়েছেন তিনি।

এক পোস্টে তানজীব সারোয়ার লেখেন, ‘আলহামদুলিল্লাহ। কন্যা সন্তানের বাবা হলাম।’

নতুন অতিথিকে ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করে এই সংগীতশিল্পী আরও লেখেন, ‘সন্তান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত ও বরকত। আমাদের ঘরে রহমতের ফেরেশতা ও আলো হয়ে এসেছে আমাদের ছোট্ট রাজকন্যা।’

এ সময় নিজের মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তানজীব সারোয়ার। তিনি লেখেন, ‘সবাই তার জন্য দোয়া করবেন।’

তানজীব সারোয়ারের কন্যাসন্তানের বাবা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানা

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালু হবে: নৌ-মন্ত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালু হবে: নৌ-মন্ত্রী

যোগফল প্রতিবেদক:

নগরীর যানজট কমানো এবং নৌপথকে জনপ্রিয় করতে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

নৌ-পরিবহনমন্ত্রী বলেন, গত ১০ বছর ধরে ঢাকার চারপাশে ওয়াটার বাস চলাচল করলেও অব্যবস্থাপনার কারণে এ খাতে মোট ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে। অর্থাৎ বছরে গড়ে প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা লোকসান হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এসব সমস্যা চিহ্নিত করেছে। দ্রুতই ঢাকার চারপাশে অবাধ যাতায়াতের জন্য ওয়াটার বাস চালু করা হবে।

শেখ রবিউল আলম আরও বলেন, বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলো দূষণের কারণ হিসেবে কেমিক্যাল, তরল ও কঠিন বর্জ্য ফেলার ৪২৪টি স্পট চিহ্নিত করা হয়েছে।

নদী দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়াসা, সিটি করপোরেশন, বিআইডব্লিউটিএ ও পানি সম্পদ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।

শিল্পবর্জ্য নদীতে পড়া ঠেকাতে পরিবেশ ও শিল্প মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলেও সংসদকে জানান নৌ-পরিবহনমন্ত্রী।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:২০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

 যোগফল প্রতিবেদক:

মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে সৃজয়ী দাস নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব লঘাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সৃজয়ী ওই গ্রামের শাওন দাসের একমাত্র মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে বাড়ির আঙিনায় খেলছিল সৃজয়ী। এ সময় তার মা রান্নাঘরে এবং বাবা শাওন দাস বাথরুমে ছিলেন। কিছুক্ষণ পর বাবা বাইরে এসে মেয়েকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

যোগফল প্রতিবেদক: 

মৌলভীবাজারের বড়লেখায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সৃজয়ী দাস নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব লঘাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৃজয়ী দাস ওই গ্রামের শাওন দাসের একমাত্র মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে সৃজয়ী বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় তার মা রান্নাঘরে এবং বাবা শাওন দাস বাথরুমে ছিলেন। কিছুক্ষণ পর বাবা ফিরে এসে মেয়েকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে সৃজয়ীকে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সৃজয়ীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

 তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম