ফোবানা সম্মেলনের মঞ্চ মাতাবেন জায়েদ খান
যোগফল প্রতিবেদক:
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে অনুষ্ঠিত হতে যাওয়া ৪০তম ফোবানা সম্মেলনে পারফর্ম করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। বিষয়টি নিজেই জানিয়েছেন এই অভিনেতা।
আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর অরল্যান্ডোতে বসবে উত্তর আমেরিকার অন্যতম বড় বাংলাদেশি সাংস্কৃতিক আয়োজন ফোবানা সম্মেলনের ৪০তম আসর। তিন দিনব্যাপী এ আয়োজনে থাকবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশনা।
এবারের সম্মেলনে বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন শিল্পীও অংশ নিচ্ছেন। তাদের সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন জায়েদ খান। প্রথমবারের মতো ফোবানা সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
জায়েদ খানের অংশগ্রহণকে ঘিরে তার ভক্ত-অনুরাগীদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। আয়োজকদের প্রত্যাশা, দেশের শিল্পীদের অংশগ্রহণে এবারের আয়োজন আরও বর্ণিল হয়ে উঠবে।
উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় সাংস্কৃতিক মিলনমেলা হিসেবে পরিচিত ফোবানা সম্মেলন। প্রতিবছর এ আয়োজনে বাংলাদেশি শিল্পী, সংস্কৃতিকর্মী ও প্রবাসীদের অংশগ্রহণে জমে ওঠে সাংস্কৃতিক উৎসব।
৪০তম আসরেও সেই ধারাবাহিকতা বজায় রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রবাসীদের মিলনমেলা বসতে যাচ্ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন