খুঁজুন
advertisement
advertisement
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইতিহাস গড়লেন জেনিফার, জিতলেন মিস ইউনিভার্সের মুকুট

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইতিহাস গড়লেন জেনিফার, জিতলেন মিস ইউনিভার্সের মুকুট

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

নিজ দেশের মাটিতে বিশ্বসুন্দরীর মুকুট জয়ের স্বপ্ন পূরণ হয়েছে পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটোর। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের ১১৬ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জিতেছেন তিনি। তাঁর এই জয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছে পুয়ের্তো রিকো।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকালে শেষ হয় জমকালো এই আয়োজন।

বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে অংশ নেওয়া ১১৬ প্রতিযোগীর মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে জায়গা করে নেন পাঁচ সুন্দরী। প্রশ্নোত্তর পর্ব, আত্মবিশ্বাস ও মঞ্চে উপস্থিতির মাধ্যমে বিচারকদের সামনে নিজেদের যোগ্যতা তুলে ধরেন তাঁরা। সবকিছু বিবেচনায় শেষ পর্যন্ত বিজয়ীর মুকুট ওঠে স্বাগতিক পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটোর মাথায়।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় রানারআপ হয়েছেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

প্রশ্নোত্তর পর্বেও নজর কেড়েছেন ফিলিপাইনের প্রতিযোগী বিয়া। ৭৫ বছর পরও মিস ইউনিভার্স প্রতিযোগিতার প্রাসঙ্গিকতা কীভাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবেন—এমন প্রশ্নের উত্তরে তিনি নারীদের অতীতের অর্জন, বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষ এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ফিলিপাইন এর আগে চারবার মিস ইউনিভার্সের মুকুট জিতেছে। সর্বশেষ ২০১৮ সালে দেশটির হয়ে এই খেতাব অর্জন করেন ক্যাটরিওনা গ্রে। এবার বিয়া তৃতীয় রানারআপ হওয়ায় পঞ্চমবারের মতো মুকুট জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো দেশটির।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

সাঁথিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাঁথিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত

ছবি যোগফল

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা 

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

র‍্যালিটি সাঁথিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  (২৬ নভেম্বর)  বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আবদুল্লাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল বাতেন,  প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার খালেদ সাইফুল্লাহ,সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম মাহবুব মোর্শেদ জ্যোতি, বিএনপি নেতা মীর নজমুল বাবি নাহিদ,সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।

এ অনুষ্ঠানের পূর্বে সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার সকল দপ্তরপ্রধানের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক বিভিন্ন কর্মপরিকল্পনার বাস্তবায়ন ও অগ্রগতি, সংশ্লিষ্ট কার্যক্রমের বর্তমান অবস্থা এবং এসব পরিকল্পনা বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা করেন।   

এছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী  স্থানীয় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমে যোগ দেন।

প্রাণিসম্পদের আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এ আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ প্রাণিসম্পদ শুধু একটি অর্থনৈতিক খাত নয়, এটি আমাদের খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।আমরা জানি, মাছ-মাংস, দুধ ও ডিম মানুষের পুষ্টির অন্যতম উৎস। আর এই পুষ্টির জোগান নিশ্চিত করতে আমাদের খামারি ভাই-বোনেরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁদের এই অবদানকে যথাযথ মূল্যায়ন করতে হবে।একজন খামারি শুধু নিজের ভাগ্য পরিবর্তন করেন না, তিনি দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টিনিরাপত্তায় অবদান রাখেন। তাই খামারিদের বাঁচাতে হবে, প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে হবে।

উক্ত কর্মসূচিগুলোতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

ছবি যোগফল

মো. আরফান আলী | পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা 

"জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ - ২০২৬" উপলক্ষ্যে  পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ ও উপজেলা প্রশাসন এর যৌথ  আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা, উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত  হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকূরগাঁও -৩ আসনের সংসদ সদস্য প্রতিনিধি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের  চেয়ারম্যান জিয়াউর ইসলাম জিয়া,। 

স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম,  উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দীপ্ত সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান ,পৌর বিএনপিররহুল আমিন, যুগ্ম সা. সম্পাদক জিল্লুর রহমান, যুব দলের সভাপতি নজমুল হুদা মিঠু, উপজেলা জামায়াতে আমীর বেলাল আহমেদ, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জেডএ বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম। তিনি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেণ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মাংস, ডিম ও দুধের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সঙ্গে দেশের বিপুলসংখ্যক প্রান্তিক কৃষক, খামারি ও নারী উদ্যোক্তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। বিশেষ করে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে তুলতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বক্তারা প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করতে সরকার, খামারি, গবেষক ও বেসরকারি উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় খামারি, উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১৫ জন বিভিন্ন খামারীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।

পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আ'ট'ক-১১

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আ'ট'ক-১১

ছবিতে আটককৃতরা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা 

খুলনার পাইকগাছায় গত ২৪ ঘণ্টায় পৃথক মামলায় ছাত্রলীগ নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পুলিশ আইনের ৩৪ ধারায় আটজন, নিয়মিত মামলায় একজন এবং পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন দুজন।

থানা সূত্রে জানা গেছে, বুধবার রাতে ২০২৪ সালের রাজনৈতিক ১৪ নম্বর মামলায় পৌরসভার সরল গ্রামের শ্যামল মণ্ডলের ছেলে সজিব মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভা ছাত্রলীগের ৪ নম্বর ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

এ ছাড়া সিআর মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে কপিলমুনি ইউনিয়নের নাছিরপুর গ্রামের খালেক বিশ্বাসের ছেলে জয়নাল বিশ্বাস এবং উপজেলার প্রতাপকাটি গ্রামের আফসার গাজীর ছেলে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান থানা পুলিশের এ কর্মকর্তা।ঙ