গাজীপুরে শ্রমিকদের ফের বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ
বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবি চান্দনা চৌরাস্তা থেকে তোলা
মাহাবুবুর রহমান । যোগফল ডেস্ক
গতকাল বেতন কাঠামে নিয়ে উচ্চমহলের সিদ্ধান্ত না পেয়ে গাজীপুরে শ্রমিকদের ফের বিক্ষোভ। মালিকপক্ষের দেওয়া প্রস্তাব তাদের দাবির ধারেকাছেও নেই বলে যুক্তি দিয়ে জানিয়েছেন শ্রমিক নেতারা।
এরই প্রেক্ষিতে আজ সকালে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি পাওয়ার দাবিতে গাজীপুর চৌরাস্তা এবং এর আশেপাশের বিভিন্ন স্থানে হাজার হাজার শ্রমিক আন্দোলনে নেমে পড়েন।
সকাল থেকেই গাজীপুর চৌরাস্তা এলাকায় শ্রমিকদের ঢল নামে। নারী ও পুরুষ শ্রমিকগণ দলে দলে মিছিল নিয়ে চৌরাস্তায় জড়ো হন। তাদের হাতে কোনো ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড ছিল না। শুধু মুখের স্লোগানে আর মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
পূর্ব নির্ধারিত কোনো মিছিল না থাকাতে ফ্লাইওভার বন্ধ করে দেওয়াতে গাজীপুর চৌরাস্তা এবং এর সাথে সংযোজিত সমস্ত মিনি রুটে লক্ষ যাত্রীদের একটি জ্যাম বেঁধে যায়।
দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তির শিকার হন বিভিন্ন পথের যাত্রীগণ।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, গাজীপুর-ময়মনসিংহ রুট, চৌরাস্তা থেকে জয়দেবপুর, কোনাবাড়ি, কাশিমপুর, টঙ্গী, আবদুল্লাহপুর সব রুটেই গাড়ির লম্বা লাইন লেগে যায়।
অফিসগামী মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সবাই ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকেন। অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা হন।
আন্দোলনের প্রেক্ষিতে গাজীপুর চৌরাস্তার দুটি ফ্লাইওভার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। ফ্লাইওভারের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ফ্লাইওভারের উপর দিয়ে মিছিল করে এক পাশ থেকে আরেক পাশে নেমে যান শ্রমিকরা।
শ্রমিকদের দাবি:
আন্দোলনরত শ্রমিকরা বলেন, এত কম বেতনে তাদের সংসার চলবে না।
“বাসা ভাড়া বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, বিদ্যুৎ বিল বেড়েছে। এই বাজারে ১৫ হাজার টাকায় কিভাবে সংসার চলবে?”
তাদের আরেকটি বড় অভিযোগ — সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেলের মাধ্যমে তাদের বেতন বেড়ে গেছে। একই বাজারে একটি শ্রেণির বেতন বেড়ে যাবে আর আরেকটি শ্রেণির বেতন কম থাকবে — সেই বাজারে তারা আগের বেতনে কিভাবে জীবন ধারণ করবে? এই চিন্তায় মহা টেনশনে ও দুশ্চিন্তায় পড়ে গেছেন শ্রমিক নারী ও পুরুষগণ।
গতকাল মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল। শ্রমিকপক্ষ বলেছিল, এই প্রস্তাব তাদের দাবির ধারেকাছেও নেই।
শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি হতে হবে ৩০ হাজার টাকা। মালিক বাঁচলে শ্রমিক বাঁচবে, শ্রমিক বাঁচলে গার্মেন্টস বাঁচবে। আন্দোলন নয়, আলোচনার টেবিলেই সমাধান চান সবাই।



আপনার মতামত লিখুন