ঢামেক হাসপাতালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দীর মৃত্যু
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তব্দুল হোসেন (৬২) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কারা কর্তৃপক্ষের নির্দেশে গত ২৫ অক্টোবর অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা যায়, তব্দুল হোসেন দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা হত্যা মামলার আসামি ছিলেন। মামলার নম্বর জিআর-৩০/১১, বি.পাড়া-১৪(০২)১১। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী হিসেবে কারাগারে ছিলেন।
মৃত তব্দুল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণপাড়া থানার ছোট ধনিয়া গ্রামের মৃত আ. মালেকের ছেলে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন