দুদকের এডহক পাবলিক প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী
বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবিতে অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী
আবু মুসা | যোগফল প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মামলা পরিচালনার জন্য কক্সবাজারের অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরীকে এডহক ভিত্তিতে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দুদকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে ২৩ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক চিঠিতে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দুদকের মামলাসমূহ পরিচালনার জন্য সংশ্লিষ্ট আবেদন ও কমিশনের অনুমোদনের পরিপ্রেক্ষিতে তাঁকে এডহক ভিত্তিতে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, কমিশনের নির্ধারিত হারে তিনি সম্মানী পাবেন। দায়িত্ব পালনকালে কমিশনের বিরুদ্ধে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না এবং কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন না।
এ ছাড়া প্রয়োজন অনুযায়ী কমিশনের তদন্ত ও তদারকিসংশ্লিষ্ট কর্মকর্তাদের এফিডেভিট প্রস্তুত ও চার্জশিট দাখিলে সহযোগিতা করতে হবে। তাঁর কাজের মূল্যায়নের ভিত্তিতে নিয়োগ বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশন প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
দুদকের উপপরিচালক (প্রসিকিউশন) নাসিমা তানজিদার মুনমুন স্বাক্ষরিত চিঠিতে নিয়োগসংক্রান্ত এসব শর্ত উল্লেখ করা হয়।



আপনার মতামত লিখুন