গোপালগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যানসহ ৮ জন গ্রেপ্তার
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রাতে যৌথবাহিনীর সহযোগিতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আটজনের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন- রিয়াজুল শেখ (১৬), মো. হামিম শেখ (১৮), মো. শিহাব শেখ (১৮), আল-আমিন শেখ (১৯) ও মো. শাহীন শেখ (১৭)।
পুলিশ সুপার মো. হাবীবুল্লা বলেন, ১৫ আগস্ট উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শনাক্তের পর সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে যৌথবাহিনীর সহযোগিতায় খুলনার খালিশপুর এলাকায় অভিযান চালায় কাশিয়ানী থানা পুলিশ। এ সময় নাশকতাসহ একাধিক মামলার আসামি কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে খালিশপুরে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, রোববার (১৬ আগস্ট) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন