দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত? জেনে নিন নতুন দাম
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন এ মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী—
- ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা
- ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা
- ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা
- সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম কার্যকর থাকবে। তবে স্বর্ণালংকার কেনার ক্ষেত্রে নির্ধারিত দামের সঙ্গে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি এবং প্রযোজ্য অন্যান্য চার্জ যুক্ত হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন