খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শেখ আব্দুল আউয়াল কবির
বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবি ওসি শেখ আব্দুল আউয়াল কবির
এম জালাল উদ্দীন | পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পুলিশের বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তাঁকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অক্টোবর মাসের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার শেখ আলমগীর হোসেন, মো. বাবুল হোসাইন হাওলাদার, মো. আমির হামজাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলার সব থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, অক্টোবর মাসে পাইকগাছা থানা পুলিশের ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, চাঁদাবাজি, কিশোর গ্যাং, জুয়া ও চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় ওসি শেখ আব্দুল আউয়াল কবিরকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এ অর্জনের স্বীকৃতিস্বরূপ খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
পাইকগাছা থানার ওসির এ অর্জনে স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।



আপনার মতামত লিখুন