খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক, ১৪৩৩

বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মধু মিয়ার মতবিনিময় সভা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৫:৩৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী  মধু মিয়ার মতবিনিময় সভা

ছবি যোগফল প্রতিনিধি

আফাজাল মিয়া | বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রোববার দুপুরে ২নং ও ৩নং ওয়ার্ড থেকে আগত শত শত মুরব্বীয়ান, যুবক ও এলাকাবাসীর উপস্থিতিতে সাবেক চেয়ারম্যান মরহুম হাজী শফিক উদ্দিন আহমেদ’র বাড়ীতে আনুষ্ঠানিকভাবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. তাজ উদ্দিন আহমেদ (মধু মিয়া) বলেন, আমি ছোটকাল থেকেই রাজনীতির সাথে জড়িত থেকে আপনাদের সুখে দু:খে পাশে থাকার চেষ্টা করেছি। দশঘর ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে আপনারা আমার বাড়ীতে এসে আমাকে যে, উৎসাহ, সমর্থন ও সহযোগীতা অব্যাহত রেখেছেন, তাতে আমি এবং আমার পরিবার আপনাদের কাছে চির ঋণী। 

নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সুবাদে আমার হাতে, আমার গ্রামের আবুল হোসেন মেম্বার, রফু মিয়া, মরহুম শফিক উদ্দিন আহমেদ চেয়ারম্যানের অবদানে যে উন্নয়ন সাধিত হয়েছে দশঘর ইউনিয়নে। ঠিক ইলিয়াস আলীর আদর্শকে ধারণ করে এ ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।

যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন এবং আপনাদের ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হতে পারি, তবে দশঘর ইউনিয়নকে একটি মডেল ও উন্নত ইউনিয়নে রূপান্তর করব। আপনাদের প্রতিটি সমস্যায় আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব ইনশাআল্লাহ। দলমতের ঊর্ধ্বে উঠে উন্নয়নের স্বার্থে, এলাকার কল্যাণে সকলে মিলে এক সঙ্গে কাজ করি। আপনাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রেখে আমাকে সেবা করার সযোগ দিন এবং কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিন। আপনাদের এই পরিশ্রম ও ভালোবাসা ইনশাআল্লাহ বৃথা যাবে না।  

বিশিষ্ট মুরব্বী ছাদিকুর রহমান ফুরআলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট মুরব্বী ও শালিশ ব্যক্তিত্ব শামছুদ্দিন মেম্বার। অনুষ্ঠানে শেখ ফরিদ ও মজলু মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বরুণী গ্রামের বিশিষ্ট মুরব্বী ড. ময়ূরউদ্দিন, ভাটিপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বী আব্দুল গণি আনছারী, আব্দুর রশীদ, রায়কেলী গ্রামের রাজু মিয়া, সারোয়ার আহমদ, শেখ আরিফ আলী, ছালিয়া গ্রামের তরুণ সংগঠক আব্দুল হামিদ, নিহালের নোয়াগাঁও গ্রামে খোয়াজ আলী, ইছবর আলী, তজম্মুল আলী, বরুণী গ্রামের জামাল মিয়া, আজকর আলী, সমেমর্দ্দান গ্রামের বিশিষ্ট মুরব্বী গেদা মিয়া, সাড়ইল গ্রামের মুরব্বী সাইস্তা মিয়া, গোবিন্দ দাস লাল, দশঘর গ্রামের বিশিষ্ট শালিশ ব্যক্তিত্ব বাদশা মিয়া, দশঘর গ্রামের কৃতি সন্তান মাসুক মিয়া। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হান্নান, বিশিষ্ট মুরব্বী তোতা মিয়া, লোকমান আহমদ, বরুণী গ্রামের মকছুদ আলী, ছালিয়া গ্রামের আফরোজ আলী, ড. শ্রী করুণা চক্রবর্তী, জুবেল মিয়া, নিহালের নোয়াগাঁও গ্রামের সিরাজ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আছাব আলী, ছালিয়া গ্রামের নুরউদ্দিন, হেকমত আলী, বরুনী গ্রামের মনি ডাক্তার, ইলিয়াস মিয়া, মো. রহমত আলীসহ এলাকার গণমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নূরে মদিনা জামে মসজিদের ইমাম মোহাম্মদ তানজির শাহ।

শিবগঞ্জে বালুর স্তূপের নিচে পুঁতে রাখা নবজাতক উদ্ধার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শিবগঞ্জে বালুর স্তূপের নিচে পুঁতে রাখা নবজাতক উদ্ধার

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানের বালুর স্তূপের নিচে পুঁতে রাখা অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা। লুঙ্গিতে মোড়ানো শিশুটিকে উদ্ধারের সময় কান্না করছিল। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামের একটি আমবাগান থেকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা মো. গোলাপ হোসেনসহ কয়েকজন শিশুটিকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, সকালে গ্রামের রাস্তার পাশে খেলছিল হামিদুল (৫) ও নাফিউল (৩) নামে দুই শিশু। এ সময় তারা আমবাগানের বালুর স্তূপের নিচ থেকে কান্নার শব্দ শুনতে পায়। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা বালু সরিয়ে লুঙ্গিতে মোড়ানো নবজাতকটিকে উদ্ধার করেন।

ওসি আরও জানান, কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে গেছে, তা জানতে অনুসন্ধান চলছে। এ বিষয়ে আদালতকে অবহিত করা হচ্ছে। আদালত পরবর্তী সিদ্ধান্ত দেবেন।

বর্তমানে নবজাতকটি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং সুস্থ আছে বলে জানা গেছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

সখীপুরে চার মাসের শিশুকন্যাসহ তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সখীপুরে চার মাসের শিশুকন্যাসহ তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের সখীপুরে চার মাসের শিশুকন্যাকে নিয়ে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন লিজা আক্তার (১৯) নামে এক গৃহবধূ। গত ১ নভেম্বর সকাল থেকে মা ও মেয়ের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন দুই পরিবারের সদস্যরা।

এ ঘটনায় গৃহবধূর শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির পক্ষ থেকে সখীপুর থানায় পৃথক লিখিত অভিযোগ করা হয়েছে। লিজা উপজেলার কালিয়ানপাড়া গ্রামের আল-আমিনের স্ত্রী।

পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার সময় লিজা স্বর্ণের চেইন ও নগদ ৫০ হাজার টাকা সঙ্গে নিয়ে গেছেন। লিখিত অভিযোগে লিজার শাশুড়ি সাজেদা আক্তার উল্লেখ করেন, ৩১ অক্টোবর রাতে পরিবারের সবাই খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে নাতনিকে নিতে ঘরের সামনে গিয়ে দেখেন, ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে ঘরে লিজা ও তার শিশুকন্যাকে পাওয়া যায়নি।

লিজার স্বামী আল-আমিন বলেন, তিনি পেশায় গাড়িচালক। গাড়ি চালানোর কারণে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতে হয়। ঘটনার দিন রাতেও তিনি বাড়িতে ছিলেন না। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে চান তিনি।

অন্যদিকে লিজার বাবা লেবু মিয়া অভিযোগ করেন, তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করতেন। নিখোঁজ হওয়ার আগের দিনও তার স্বামী তাকে মারধর করেছেন বলে অভিযোগ করেন তিনি। লেবু মিয়া বলেন, তিন দিন পেরিয়ে গেলেও মেয়ে ও নাতনির কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি তাদের খুঁজে বের করার দাবি জানান।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, গৃহবধূ ও তার শিশুসন্তান নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। তাদের উদ্ধারে পুলিশ গুরুত্বসহকারে কাজ করছে। প্রয়োজনীয় তদন্ত ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর জলাশয়ে মিলল কাশ্মীরি শিক্ষার্থীর মরদেহ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর জলাশয়ে মিলল কাশ্মীরি শিক্ষার্থীর মরদেহ

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর জলাশয় থেকে আদনান আলতাফ নামে এক কাশ্মীরি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার কাবিলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জলাশয়টি ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে অবস্থিত।

নিহত আদনান আলতাফ কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী। তিনি ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বাসিন্দা।

ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম বলেন, আদনান কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে তার মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তার নিখোঁজ হওয়ার ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিহতের মায়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার রাত ১১টা ৩৬ মিনিটে আদনান ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি হোটেলে যান। সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, আদনান নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম