যোগফল প্রতিবেদক:
ফেনীর পরশুরামে এতিমখানার ছাদ থেকে পড়ে আবদুর রহিম (৫৫) নামে এক বাবুর্চির মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার চিথলিয়া ইউনিয়নের শালধর বাজার এলাকার সিদ্দিকীয়া হিফজুল কোরআন এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহিম উপজেলার মালিপাথর এলাকার বাসিন্দা। তিনি শালধর বাজারের সিদ্দিকীয়া হিফজুল কোরআন এতিমখানায় বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল ৬টার দিকে এতিমখানার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন আবদুর রহিম। পরে তার মৃত্যু হয়।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদ্রাসার ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম