কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টানা ১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) অবসরপ্রাপ্ত ফরিদ আহমেদ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
শোকবার্তায় বলা হয়, দেশ ও জনগণের সেবায় এসআই ফরিদ আহমেদের মতো অসংখ্য গর্বিত পুলিশ সদস্যের সর্বোচ্চ ত্যাগ ও অবদান বাংলাদেশ পুলিশ সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করে।
এতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম