দেশব্যাপী চলমান বিভিন্ন উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি মাত্র দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার দাবি জানান।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’
এদিকে, রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে তার এ পোস্টটি ছড়িয়ে পড়লে কমেন্টে পক্ষে-বিপক্ষে নানা ধরনের প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। অনেকেই তার মন্তব্যের সমর্থন করেছেন, আবার কেউ কেউ সমালোচনা করেছেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম