ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে ‘নিষিদ্ধ ছাত্রলীগের গুপ্ত’ বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদার) রাশেদ খাঁন।
বুধবার (৪ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে তারা যখন ক্যাম্পাসে আন্দোলন করছিলেন, তখন সাদিক কায়েম ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে সাদ্দামের নেতৃত্বে মিছিলে অংশ নিয়েছিলেন।
সাদিক কায়েমকে নিয়ে রাশেদ খাঁনের এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম