যোগফল প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯০৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজন এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯২২ জন হামের উপসর্গে এবং ১০০ জন হাম আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে মোট ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৯ জনের।
এ ছাড়া এ সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫১ হাজার ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম