যোগফল প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের মালিপাড়া গ্রামে মাদক ব্যবসার অভিযোগে আনোয়ার নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি।
আটক আনোয়ার কাপাসিয়া উপজেলার বড়টেক এলাকার আব্দুল জব্বারের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম মোল্লার নেতৃত্বে সিয়াম ফরাজীসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি অভিযান চালিয়ে আনোয়ারকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৭৯ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন ও দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়।
পরে আটক আনোয়ার এবং উদ্ধার হওয়া মাদকসহ অন্যান্য সামগ্রী শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মালিকানা এবং আটকের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম