যোগফল প্রতিবেদক:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ১৬ জানুয়ারি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বুয়েটের ভর্তি প্রক্রিয়ায় কোনো প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শুধু লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তির জন্য যোগ্য শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছিল।
চলতি শিক্ষাবর্ষেও একই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে কি না, সে বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ভর্তি-সংক্রান্ত পরবর্তী সব তথ্য বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম