যোগফল প্রতিবেদক:
কক্সবাজারের জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি মো. আরিফকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২৯ আগস্ট) রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার পাবলিক মোড় এলাকার আবুল খায়ের কোম্পানির স্টারশিপ ফ্যাক্টরির ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আরিফ কক্সবাজার সদর উপজেলার তেতৈয়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি জাহাঙ্গীর হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ ও র্যাব-১৫-এর যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় জাহাঙ্গীর হত্যা মামলা রয়েছে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার আরিফের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম