প্রিন্টিং তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬প্রকাশের তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে গাঁজা গাছসহ ব্যক্তি আটক
যোগফল প্রতিবেদক:
গোপালগঞ্জে গাঁজা সেবন ও গাছ রোপণের অভিযোগে মো. ইমামুল হক সিকদার (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২২ আগস্ট) ভোরে সদর উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গা তেতুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি নয়ন চন্দ্র দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইমামুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের একটি বাগানে অভিযান চালিয়ে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাঁজা সেবনের উদ্দেশ্যেই ইমামুল ওই গাছগুলো রোপণ করেছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।