খুঁজুন
advertisement
advertisement
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

১৮জন শহীদদের বেদীতে মালা দিয়ে শ্রদ্ধা ও এক মিনিট নীরবতা পালন শেষে সভা করলেন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
১৮জন শহীদদের বেদীতে মালা দিয়ে শ্রদ্ধা ও এক মিনিট নীরবতা পালন শেষে সভা করলেন

ছবি কলকাতা পশ্চিমবঙ্গ সংবাদদাতা

সমরেশ রায় | কলকাতা পশ্চিমবঙ্গ সংবাদদাতা 

আজ ২৪ শে নভেম্বর মঙ্গলবার, ধর্মতলার ডোরিনা ক্রসিং ও এসপ্ল্যানেড মেট্রো সামনে, হকার্স জয়েন্ট একশন কমিটি একটি মিছিল করে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে তাহারা শোভা করলেন। 

সভা শুরুর আগে প্রত্যেকে শহীদ বেদীতে মালা দিয়ে ১৮ জন শহীদের প্রতি শ্রদ্ধা জানালেন, এরপর‌ বিভিন্ন জেলার সংগঠক একে একে মঞ্চে উপস্থিত হয়ে মন চোখে আলোকিত করেন এবং তাহাদেরকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন। 

মঞ্চে উপস্থিত ছিলেন , হকার জয়েন্ট অ্যাকশন কমিটির সভাপতি অসিত সাহা, এছাড়া উপস্থিত ছিলেন অপর্ণা সাহা, দিলীপ দাস , উর্মিলা তামাং, রাকেশ পাল, রাজু, কালু, বীনা, দীপঙ্কর কর্মকার, পবিত্র নস্কর, লক্ষ্মীনাথ সাউ সহ অন্যান্যরা। 

এই সভার মূল উদ্দেশ্য, হকার ভাইদের ন্যায্য অধিকার, ২০১৪ তে যে আইন পাস হয়েছিল সেটি কার্যকর করা, পশ্চিমবঙ্গে বিগত সরকারের আমলে যা সঠিকভাবে রূপায়িত হয়নি, এই আইন কার্যকর হলে হকারদের জীবন জীবিকা সুনিশ্চিত হবে অন্যদিকে হকারদের নিয়ন্ত্রণ সুবিধা জনক হবে বলে মনে করেন, আমরা একমাত্র হকার জয়েন্ট অ্যাকশন কমিটি, যারা আজও হকার ভাইদের জন্য সংগ্রাম করে চলেছেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসেছেন, যাহারা জীবন দিয়ে সংগ্রাম করে গিয়েছেন, আমরা কোনদিনও তাহাদের ভুলতে পারবো না। তাই আমরা হকার ভাইদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি এবং তাহাদের দাবি দাওয়া আমরা নিয়ে আলোচনায় বসেছি। আজ আমরা হকার ভাইদের জন্য দার্জিলিঙে একটি মল তৈরি করেছি, যেটি খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে যাবেন সেখানে আমরাও আমন্ত্রিত। একে একে বহু জেলা আমাদের এই কমিটিতে যুক্ত হয়েছেন, সুদূর শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, বীরভূম, বাঁকুড়া এবং উত্তর ২৪ পরগনা দক্ষিণ 24 পরগনা সহ অন্যান্য জেলা থেকে সংগঠকরা এসেছেন।। 

আমরা সরকারের কাছে বেশ কয়েকটি দাবি নিয়ে মেমো রেন্ডাম জমা করছি পৌরসভায়, এবং আজকে মন্ত্রী অগ্নিমিত্রা পালের আসার কথা ছিল উনি না আসতে পারায়, আমরা পৌরসভায় জমা করব এবং যত তাড়াতাড়ি সম্ভব এইগুলি নিয়ে উনি আলোচনায় বসবেন। আর আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে হকার উচ্ছেদকে বন্ধ করতে পেরেছি। এটা আমাদের কাছে বড় পাওনা।

আমাদের দাবি সমূহ:- কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে, অবিলম্বে সমস্ত হকারদের সার্ভে করে, রেজিস্ট্রেশন ও ভেন্ডিং সার্টিফিকেট দিতে হবে।

সারা রাজ্যে পৌর অঞ্চলে, প্রভিশনাল টাউন ভেন্ডিং কমিটি গঠন করা হোক, যাহার মাধ্যমে সমস্ত হকারদের সার্ভে ও রেজিস্ট্রেশন দিয়ে, নির্বাচনের মাধ্যমে স্থায়ী টাউন ভেন্ডিং কমিটির গঠন করা যায়।

ফুড হকারদের জন্য এফ এস এস এ আই ট্রেনিং জরুরী, এই বিষয়ে আমাদের সংগঠন পারদর্শী, পশ্চিমবঙ্গে পুষ হোক আর যে কয়েকটি এফ এস এস এ আই এর ট্রেনিং হয়েছে তা আমাদের সংগঠন দাড়াই হয়েছে, আমরা এফএসএস এ আই কেন্দ্রীয় বোর্ডের সদস্য। 

পিএম স্বনিধি,যা  কেন্দ্রীয় সরকারি প্রকল্প, রাজ্যে তার ঋণ প্রদানের ভূমিকা, খুব ভালো নয়, এই বিষয়েও আপনাদের হস্তক্ষেপ জরুরী।

দার্জিলিং পৌরসভায় হকারদের জন্য পুনর্বাসনের যে বিল্ডিং তৈরি হয়েছে,  তা অবিলম্বে সমাপ্ত করে হকারদের দ্রুত পুনর্বাসন দেয়া হোক। 

রাজারহাট নিউটাউন এ যে টাউন ভেল্ডিং কমিটি হয়েছে, তাকে মান্যতা দেওয়া এবং অবিলম্বে সার্ভে সমাপ্ত করা হোক।

বিধান নগর কর্পোরেশনে অবিলম্বে প্রভিশনাল টাউন ভেন্দিং কমিটি গঠন করতে হবে এবং সমস্ত হকারদের সার্ভে করতে হবে।।

রায়গঞ্জ পৌরসভা অবিলম্বে টাউন ভেন্ডিং কমিটি গঠন করে, সমস্ত হকারদের সার্ভে রেজিস্ট্রেশন ও ভেন্ডিং সার্টিফিকেট দিতে হবে।

এই সমস্ত বিষয় নিয়ে যত দ্রুত সম্ভব আমাদের সাথে আলোচনা করবেন এই আশা রাখি। এবং দ্রুত সাক্ষাৎ করার ব্যবস্থা করবেন।
advertisement
advertisement

সাঁথিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাঁথিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত

ছবি যোগফল

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা 

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

র‍্যালিটি সাঁথিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  (২৬ নভেম্বর)  বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আবদুল্লাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল বাতেন,  প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার খালেদ সাইফুল্লাহ,সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম মাহবুব মোর্শেদ জ্যোতি, বিএনপি নেতা মীর নজমুল বাবি নাহিদ,সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।

এ অনুষ্ঠানের পূর্বে সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার সকল দপ্তরপ্রধানের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক বিভিন্ন কর্মপরিকল্পনার বাস্তবায়ন ও অগ্রগতি, সংশ্লিষ্ট কার্যক্রমের বর্তমান অবস্থা এবং এসব পরিকল্পনা বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা করেন।   

এছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী  স্থানীয় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমে যোগ দেন।

প্রাণিসম্পদের আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এ আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ প্রাণিসম্পদ শুধু একটি অর্থনৈতিক খাত নয়, এটি আমাদের খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।আমরা জানি, মাছ-মাংস, দুধ ও ডিম মানুষের পুষ্টির অন্যতম উৎস। আর এই পুষ্টির জোগান নিশ্চিত করতে আমাদের খামারি ভাই-বোনেরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁদের এই অবদানকে যথাযথ মূল্যায়ন করতে হবে।একজন খামারি শুধু নিজের ভাগ্য পরিবর্তন করেন না, তিনি দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টিনিরাপত্তায় অবদান রাখেন। তাই খামারিদের বাঁচাতে হবে, প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে হবে।

উক্ত কর্মসূচিগুলোতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

ছবি যোগফল

মো. আরফান আলী | পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা 

"জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ - ২০২৬" উপলক্ষ্যে  পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ ও উপজেলা প্রশাসন এর যৌথ  আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা, উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত  হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকূরগাঁও -৩ আসনের সংসদ সদস্য প্রতিনিধি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের  চেয়ারম্যান জিয়াউর ইসলাম জিয়া,। 

স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম,  উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দীপ্ত সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান ,পৌর বিএনপিররহুল আমিন, যুগ্ম সা. সম্পাদক জিল্লুর রহমান, যুব দলের সভাপতি নজমুল হুদা মিঠু, উপজেলা জামায়াতে আমীর বেলাল আহমেদ, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জেডএ বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম। তিনি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেণ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মাংস, ডিম ও দুধের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সঙ্গে দেশের বিপুলসংখ্যক প্রান্তিক কৃষক, খামারি ও নারী উদ্যোক্তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। বিশেষ করে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে তুলতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বক্তারা প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করতে সরকার, খামারি, গবেষক ও বেসরকারি উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় খামারি, উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১৫ জন বিভিন্ন খামারীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।

পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আ'ট'ক-১১

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আ'ট'ক-১১

ছবিতে আটককৃতরা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা 

খুলনার পাইকগাছায় গত ২৪ ঘণ্টায় পৃথক মামলায় ছাত্রলীগ নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পুলিশ আইনের ৩৪ ধারায় আটজন, নিয়মিত মামলায় একজন এবং পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন দুজন।

থানা সূত্রে জানা গেছে, বুধবার রাতে ২০২৪ সালের রাজনৈতিক ১৪ নম্বর মামলায় পৌরসভার সরল গ্রামের শ্যামল মণ্ডলের ছেলে সজিব মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভা ছাত্রলীগের ৪ নম্বর ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

এ ছাড়া সিআর মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে কপিলমুনি ইউনিয়নের নাছিরপুর গ্রামের খালেক বিশ্বাসের ছেলে জয়নাল বিশ্বাস এবং উপজেলার প্রতাপকাটি গ্রামের আফসার গাজীর ছেলে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান থানা পুলিশের এ কর্মকর্তা।ঙ