দেশে ফেরার সাহস থাকলে পালাতেন না শেখ হাসিনা: আবু হানিফ
বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
দেশে ফেরার সাহস থাকলে শেখ হাসিনা কখনো দেশ ছেড়ে পালাতেন না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আবু হানিফ বলেন, একজন পলাতক খুনি আড়াই বছরের বেশি সময় ধরে নিজের চেহারা গণমাধ্যমে দেখাতে পারেননি। তিনি আবার দেশে ফিরবেন—এমন প্রশ্নও তোলেন আবু হানিফ।
তিনি আরও লেখেন, মানুষের মনে বড় প্রশ্ন—আদৌ তিনি বেঁচে আছেন কি না।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন