সাদুল্লাপুরে আমগাছ থেকে হাফেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
গাইবান্ধার সাদুল্লাপুরে শিরাজ শেখ (১৩) নামে এক হাফেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ী গ্রামের পগাইলের বিলসংলগ্ন একটি আমগাছে মরদেহটি ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত শিরাজ শেখ খোর্দ্দকোমরপুর গ্রামের সৈয়দ শেখের ছেলে। স্বজনেরা জানান, শিরাজ একজন হাফেজ শিক্ষার্থী ছিল।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন