খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

মঠবাড়িয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মঠবাড়িয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৩০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)। মামলার পর আত্মগোপনে থাকা ওই যুবককে রোববার রাতে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মো. শাহিন হাওলাদার। তিনি উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত মোস্তফা হাওলাদারের ছেলে।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল এসআরবি-৮-এর গোয়েন্দা দলের সদস্যরা উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহিন দীর্ঘদিন ধরে গোলবুনিয়া এলাকায় তার শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন। স্থানীয় রাজনৈতিক ব্যক্তি আলী হোসেনের আশ্রয়ে সেখানে অবস্থান করছিলেন তিনি।

এ ঘটনায় শাহিনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর শাহিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মঠবাড়িয়া থানায় হস্তান্তর করেছে এসআরবি-৮।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

গোপালগঞ্জে দু’গ্রামবাসীর মধ্যে সং'ঘ'র্ষে ৪ জন গু'লি'বি'দ্ধ'সহ আ'হ'ত-২০

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে দু’গ্রামবাসীর মধ্যে সং'ঘ'র্ষে ৪ জন গু'লি'বি'দ্ধ'সহ  আ'হ'ত-২০

ছবিতে তা'ন্ড'বে'র চিত্র

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ জেলা সংবাদদাতা 

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে  ৪ জন গুলিবিদ্ধ সহ  ২০ জন আহত হয়েছে। এসময় ককটেল বিস্ফোরণ ও ১০টি  দোকান ভাংচুরের ঘটনা ঘটে।

আজ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানাগেছে, এ দিন  বিকালে লঞ্চঘাট এলাক থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে শহরে   একটি মিছিল বের করা হয়। 

এ মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করে চরমানিকদাহ কয়েকজন যুবক। এর জের ধরে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কের উপর চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষ চলাকালে গুলি বর্ষণ ও  সড়কের উপর ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

এসময় ফুল মার্কেটের ১০টি ফুলের  দোকান ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে চলাকালে দুই পক্ষের অন্তত ২০জন আহত হয়। গুলিবৃদ্ধ চরমানিকদহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে প্রান্ত মোল্লা (২০), তার ভাই রাকিব মোল্লা(২২), একই গ্রামের সাফায়েত মোল্রার ছেলে সাহাবুল মোল্লা (৩৫) ও টুলু মোল্লার ছেলে আমিন মোল্লাকে (২০) গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুরো শহরজুড়ে আতংক ছড়িয়ে পড়েছে।

এছাড়া অপর আহত চরমানিকদহ গ্রামের আকুবরের ছেলে তাসলিম (২৮) ও শহরের পাঁচুড়িয়া এলাকার তুহিন খানের ছেলে সামিউল খানকে (৬) গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।   

গোপালগঞ্জ ফুলঘর ও ইত্যাদি ফুলঘরের তামিম মোল্লা জানান, মিছিলের সামনে দাড়ানো নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় গুলি বর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এসময় ফুল মার্কেটের ১০টি দোকান ভাংচুর করা হয়।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ডা. নাঈম ফেরদাউস জানয়েছে, ৪ জনের শরীরের ছড়াগুলি (পিলেট) চিহ্ন রয়েছে। তাই এক্সে করতে তাদের পাঠানো হয়েছে।  

তবে এ ব্যাপারে  এ ব্যাপারে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম