খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

লক্ষাধিক টাকার ভারতীয় অলিভওয়েল জব্দ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
লক্ষাধিক টাকার ভারতীয় অলিভওয়েল জব্দ

ছবিমোঃ হাসান মাহমুদ জয়।।

মোঃ হাসান মাহমুদ জয়।।  কুড়িগ্রাম জেলা সংবাদদাতা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের নিয়মিত টহল ও তল্লাশি অভিযানে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অলিভওয়েল জব্দ করা হয়েছে। চোরাকারবারিরা ভারত থেকে সীমান্ত পথে এসব তেল পাচার করে এনে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ (২২ নভেম্বর) ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ফুটপেট্রোল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। এ সময়  ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জনাব এম আর সাঈদ  ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। অভিযানে এসআই জাহিদসহ পুলিশের অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।

অভিযান চলাকালে কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দিলে চালক ও সংশ্লিষ্টরা গাড়িটি না থামিয়ে দুটি সাদা বস্তা মহাসড়কের পাশে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ সদস্যরা সন্দেহজনক ওই দুটি বস্তা উদ্ধার করে তল্লাশি চালালে ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় অলিভওয়েল পাওয়া যায়। জব্দকৃত এসব ভারতীয় অলিভওয়েলের আনুমানিক সিজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা ।

এ বিষয়ে  সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন  বলেন, ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, সীমান্ত সংলগ্ন এলাকা ও জনবহুল স্থানে আমাদের নিয়মিত চেকপোস্ট এবং ফুটপেট্রোল কার্যক্রম অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চোরাচালান প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

অন্যদিকে  ভূরুঙ্গামারী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জনাব এম আর সাঈদ জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, জুয়া ও সীমান্ত চোরাচালান রোধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফেলে যাওয়া বস্তা থেকে উদ্ধারকৃত ভারতীয় অলিভওয়েলগুলো জিডিমূলে থানায় জমা রাখা হয়েছে। এই চোরাকারবারের সাথে জড়িতদের পরিচয় শনাক্ত করা এবং জব্দকৃত মালামালের প্রকৃত মালিকানা নির্ধারণ সাপেক্ষে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী পুলিশের এমন তাৎপর্যপূর্ণ ও নিয়মিত অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং সীমান্তবর্তী উপজেলায় চোরাচালান ও অপরাধ দমনে পুলিশের এই তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম  
advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম