খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

কওমী ইয়ূথ ক্লাবের সিলেট বিভাগীয় ও চার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কওমী ইয়ূথ ক্লাবের সিলেট বিভাগীয় ও চার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

ছবি আমির হোসেন সুনামগঞ্জ

আমির হোসেন সুনামগঞ্জ ।। জেলা সংবাদদাতা 
সুনামগঞ্জসহ সিলেট বিভাগের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে নতুন উদ্যোগ

কওমী তরুণদের ঐক্যবদ্ধ করা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও সম্প্রসারণের লক্ষ্যে কওমী ইয়ূথ ক্লাবের (QYC) সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটি এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

গত ২০ নভেম্বর অনুষ্ঠিত সভায় এসব কমিটির প্রস্তাব অনুমোদিত হয়। এর মাধ্যমে সিলেট বিভাগের চার জেলায় সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের নতুন পথ উন্মোচিত হলো।

অনুমোদিত সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন মাওঃ আব্দুস সালাম সালিক এবং বিভাগীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওঃ নোমান আহমদ ইরশাদী। কমিটির আহ্বায়ক হয়েছেন হাফিজ সাজ্জাদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাওঃ বদরুদ্দীন কামরান এবং সদস্য সচিব মুফতি মারুফ হাসান। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন এইচ. এম. জুনাইদ আহমদ, মাওঃ নোমান আহমদ সালেহ, মাওঃ ইয়াইয়া আহমদ, মাওঃ আমীন খাঁন, মাওঃ দিলওয়ার হোসাইন, মাওঃ তাহির আহমদ, মুফতি খলিলুর রহমান ও মাওঃ হাবিব বিন সাজিদ।

সিলেট জেলা আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হয়েছেন মাওঃ বদরুদ্দীন কামরান, যুগ্ম আহ্বায়ক মাওঃ জিল্লুর রহমান এবং সদস্য সচিব মাওঃ মাহবুবুল আম্বিয়া। কমিটির অন্য সদস্যরা হলেন মাওঃ সাদিক আহমদ, মাওঃ শামীম আহমদ, মাওঃ আব্দুল্লাহ ফাহাদ ও মাওঃ তুফায়েল আহমদ।

সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হয়েছেন মাওঃ দিলওয়ার হোসাইন, যুগ্ম আহ্বায়ক মাওঃ নাজমুল ইসলাম এবং সদস্য সচিব মাওঃ আহমদ আলী। কমিটির সদস্য হিসেবে রয়েছেন মাওঃ সালমান আহমদ সুজন, মাওঃ সিদ্দিকুর রহমান, মাওঃ আবু হানিফ ও মাওঃ আশরাফ আলী সুমন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত আহ্বায়ক কমিটিগুলোর মাধ্যমে সিলেট বিভাগের কওমী তরুণদের ঐক্যবদ্ধ করা, সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা, প্রশিক্ষণ ও মানবিক কার্যক্রম জোরদার করা এবং যোগ্য ও দক্ষ নেতৃত্ব তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।

এ প্রসঙ্গে কওমী ইয়ূথ ক্লাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সিলেট বিভাগীয় সাংগঠনিক কার্যক্রমের সমন্বয়ক মাওঃ নোমান আহমদ ইরশাদী সংশ্লিষ্ট সকল দায়িত্বশীলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, কমিটি কেবল পদ-পদবির সমষ্টি নয়; বরং এটি একটি আমানত, দায়িত্ব ও সম্মিলিত স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার। ব্যক্তিগত পরিচয় ও অবস্থানের ঊর্ধ্বে উঠে পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি নবগঠিত কমিটির সকল দায়িত্বশীলের সফলতা কামনা করেন এবং দ্বীন, দেশ ও জাতির কল্যাণে সংগঠনটির কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম