খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

সীমান্তবর্তী ভূরুঙ্গামারী উপজেলাকে মাদক ও

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ২:০৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সীমান্তবর্তী ভূরুঙ্গামারী উপজেলাকে মাদক ও

ছবি কুড়িগ্রাম।।

কুড়িগ্রাম।। জেলা সংবাদদাতা


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পাওয়াকে নিজের সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করেছেন দলটির মনোনীত  প্রার্থী ও ভূরুঙ্গামারী উপজেলার জাতীয় নাগরিক পার্টি এনসিপি   আহবায়ক মো: মাহফুজুল ইসলাম কিরন। তিনি বলেছেন, এটি কেবল একটি সাধারণ রাজনৈতিক মনোনয়ন নয়; বরং সীমান্তবর্তী জনপদ ভূরুঙ্গামারীর মানুষের প্রতি গভীর দায়বদ্ধতা এবং জনসেবার স্বপ্ন বাস্তবায়নের এক নতুন পবিত্র অঙ্গীকার। দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে তিনি ভূরুঙ্গামারী উপজেলাকে একটি উন্নত, আধুনিক, মানবিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিশেষ বিবৃতিতে মো: মাহফুজুল ইসলাম কিরন ভূরুঙ্গামারীর সার্বিক উন্নয়ন এবং স্থানীয় সমস্যা সমাধানে তাঁর সুনির্দিষ্ট পরিকল্পনা ও রূপরেখা তুলে ধরেছেন।

বিবৃতিতে তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ভূরুঙ্গামারী একটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে মাদক চোরাকারবার ও অপরাধমূলক কার্যক্রমের প্রবণতা রয়েছে। এই সামাজিক ব্যাধি দমনে তাঁর প্রশাসন ও রাজনৈতিক অবস্থান হবে অত্যন্ত কঠোর। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং ইতিবাচক সামাজিক কার্যক্রমে ব্যাপকভাবে সম্পৃক্ত করা হবে। স্কুল ও মাদ্রাসাগুলোতে পড়ালেখার মানোন্নয়নের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে বিশেষ নজর দেওয়া হবে বলেও জানান তিনি।

এ ছাড়াও ভূরুঙ্গামারীর ভৌগোলিক ও অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, সীমান্ত ও নদীভাঙন কবলিত এলাকাসমূহের সুরক্ষা এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়নে ভেঙে পড়া রাস্তাঘাট সংস্কার ও আধুনিকায়ন করা তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে নাগরিক সেবার মান এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

উপজেলা পরিষদ সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে মাহফুজুল ইসলাম কিরন বলেন, নির্বাচিত হলে উপজেলা পরিষদ হবে দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের আস্থা, নির্ভরতা এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার নিরাপদ ঠিকানা।

ভূরুঙ্গামারীর সম্মানিত জনগণ ও ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ভালোবাসা, সুপরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা সবসময় আমার পথ চলার প্রধান অনুপ্রেরণা। যোগ্যতা, সততা, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং জনসেবার মানসিকতাকে সর্বোচ্চ মূল্যায়ন করে আপনারা আপনাদের সচেতন সিদ্ধান্ত ও রায় জানাবেন এটাই আমার বিনীত প্রত্যাশা।

তিনি আরও যোগ করেন, আমি বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নই, আমি চাই সামগ্রিক ঐক্য ও সম্প্রীতি। প্রতিশ্রুতির রঙিন ফুলঝুরি দিয়ে মানুষের মন জয় করা নয়, বরং বাস্তবভিত্তিক কাজের মাধ্যমেই আমি ভূরুঙ্গামারীবাসীর আস্থা অর্জন করতে চাই।

পরিশেষে দল-মত নির্বিশেষে ভূরুঙ্গামারীর সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে এক সম্ভাবনাময়, আধুনিক ও মানবিক ভূরুঙ্গামারী গড়ে তোলার লক্ষে সম্মিলিতভাবে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।##

তুলি আক্তার/ অনলাইন / ডেস্ক যোগফল. কম 
advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম