খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ, ১৪৩৩

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক বিভিন্ন কমিটির প্রতিবেদন পর্যালোচনা এবং ২০২৭ সালের বার্ষিক সাংগঠনিক পরিকল্পনা প্রণয়নসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর মগবাজারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে জাগপা, মেয়র পদে জামায়াতকে সমর্থন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে জাগপা, মেয়র পদে জামায়াতকে সমর্থন

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। তবে সিটি করপোরেশনের মেয়র পদে কোনো প্রার্থী দেবে না দলটি। এ পদে ১১ দলীয় ঐক্যের শরিক দল জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাগপা।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাদের উদ্দেশে এ সিদ্ধান্ত ও নির্বাচনী নির্দেশনা তুলে ধরেন দলটির সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

তিনি জানান, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম কমিটির বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রাশেদ প্রধান বলেন, যেসব এলাকায় জাগপার প্রার্থী থাকবে না, সেসব এলাকায় শরিক দল জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দিতে হবে। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে জোটের অন্য কোনো দলের প্রার্থী বা নেতাকর্মীদের সঙ্গে বিবাদে জড়ানো যাবে না।

তিনি আরও বলেন, নির্বাচনে সুবিধা পাওয়ার স্বার্থে কোনো জালিমের সঙ্গে আপস করা যাবে না এবং অন্যায়ের সামনে মাথা নত করা যাবে না।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়মের প্রসঙ্গ টেনে বর্তমান বিএনপি সরকারের অধীনে আসন্ন নির্বাচন কতটা সুষ্ঠু হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন রাশেদ প্রধান। তবে নির্বাচনে অংশ নিতে আগ্রহী দলের নেতাকর্মীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাগপার সাধারণ সম্পাদকের কাছে লিখিত আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাশেদ প্রধান বলেন, জাতীয় নির্বাচনে ১১ দলীয় ঐক্যের একক প্রার্থী থাকলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শরিক দলগুলো আলাদাভাবে অংশ নেবে। তবে স্থানীয় পর্যায়ে নেতাদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ঐক্যের একক প্রার্থী দেওয়ার সুযোগ থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম ও ভিপি মুজিবুর রহমান।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

যোগফল প্রতিবেদক: 

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।

এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, বগুড়া জেলার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে, ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। আগে মটবী ও চরচামিতা মৌজায় সদর দপ্তর স্থাপনের প্রস্তাব থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় এটি স্থাপন করা হবে।

একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজা থেকে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, পৌরসভা গঠন এবং উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

এনা বাসে বিএনপি নেতার অনৈতিক কর্মকাণ্ডের ভিডিওটি ভারতের, দাবি মিথ্যা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
এনা বাসে বিএনপি নেতার অনৈতিক কর্মকাণ্ডের ভিডিওটি ভারতের, দাবি মিথ্যা

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

‘চলন্ত এনা বাসে তরুণীসহ অনৈতিক কর্মকাণ্ডে হাতেনাতে ধরা বিএনপি নেতা’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং সংস্থা রিউমর স্ক্যানার ও দৈনিক কালবেলা।

ফ্যাক্টচেক প্রতিবেদনে বলা হয়েছে, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। এটি ২০২৩ সালে ভারতের উত্তরপ্রদেশে একটি চলন্ত সরকারি বাসে ঘটে যাওয়া পুরোনো ঘটনার ভিডিও। এর সঙ্গে বিএনপির কোনো নেতার সংশ্লিষ্টতা নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হচ্ছে, ঢাকা-সিলেট রুটে চলাচলকারী এনা পরিবহনের একটি বাসে এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপির এক নেতাকে হাতেনাতে ধরা হয়েছে। তবে অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

রিউমর স্ক্যানার ও কালবেলার ফ্যাক্টচেক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের জুলাইয়ে ভারতের উত্তরপ্রদেশে একটি চলন্ত সরকারি বাসের ভেতরে বাসের কন্ডাক্টর ও এক নারী যাত্রীকে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। ওই ঘটনার পর স্থানীয় পরিবহন কর্তৃপক্ষ অভিযুক্ত কন্ডাক্টরকে চাকরি থেকে বরখাস্ত করে।

ফ্যাক্টচেক প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের ওই পুরোনো ভিডিওটি এর আগে ২০২৫ সালের মে মাসেও ‘বরিশালে নারীসহ আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক’ দাবিতে প্রচার করা হয়েছিল। সম্প্রতি ২০২৬ সালের অক্টোবর-নভেম্বরে একই ভিডিও নতুন করে এনা পরিবহনের বাসের ঘটনা হিসেবে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

ফলে এনা বাসে বিএনপি নেতার অনৈতিক কর্মকাণ্ডে ধরা পড়ার দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।


 তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম