খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

সন্তানের জন্ম দিতে না পারার ‘অপরাধ’! পায়ে ধরেও টিকল না ৭ বছরের সংসার, দেশজুড়ে তোলপাড়

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সন্তানের জন্ম দিতে না পারার ‘অপরাধ’! পায়ে ধরেও টিকল না ৭ বছরের সংসার, দেশজুড়ে তোলপাড়

ছবির ক্যাপশন

এস এম মনির হোসাইনঃ

মায়ের স্নেহহীন শৈশব, ভাই-বোনদের ত্যাগের আলোয় বেড়ে ওঠা আর বুকভরা স্বপ্ন নিয়ে শুরু হওয়া একটি সাজানো সংসার আজ নিমিষেই ধুলিস্যাৎ হয়ে গেছে। সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২৪ বছর বয়সী এক নারী ফিরে এসেছেন ভাইদের আশ্রয়ে। সন্তান না হওয়ার অযুহাতে স্বামী কর্তৃক নির্মমভাবে প্রত্যাখ্যান ও শেষ পর্যন্ত সালিশি বৈঠকের মাধ্যমে জোরপূর্বক বিচ্ছেদের ঘটনায় এখন তোলপাড় পুরো দেশ। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে বরিশালের হিজলা উপজেলার এই মর্মান্তিক ঘটনা। ​ঘটনাটি বরিশালের হিজলা উপজেলার ৩ন গুয়াবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাসকাটা গ্রামের। ভুক্তভোগী জান্নাতুল ইতির বয়স এখন ২৪ বছর। তার বাবা ৭৫ বছর বয়সী রিকিম আলী সরদার বয়সের ভারে আজ পুরোপুরি কর্মক্ষমতাহীন। মা ফাতেমা বেগম মারা গেছেন প্রায় এক দশক আগে। সাত ভাই-বোনের মধ্যে ইতি ষষ্ঠ। মায়ের মৃত্যুর পর বড় বোনদের পরম মমতায় আর ভাইদের ঘামঝরানো উপার্জনে কোনো রকমে বেড়ে উঠেছিলেন তিনি। ছোট বোনের একটি সুন্দর ভবিষ্যতের আশায় ভাইয়েরা তাকে ভালোবেসে বিয়ে দিয়েছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়নের বামনেরচর এলাকার রনি খানের (২৮) সঙ্গে। বিয়ের পর স্বামী-স্ত্রী ঢাকায় বসবাস শুরু করেছিলেন। কিন্তু জান্নাতের এই বুকভরা স্বপ্নগুলো থমকে যায় সামাজিক ও মানসিক এক নির্মম বাস্তবতায়। প্রায় সাত বছরের সংসারজীবনে তাদের কোনো সন্তান হয়নি। ইতির অভিযোগ, গত তিন মাস আগে বাবার বাড়ি বেড়াতে আসার পর থেকেই স্বামী রনি তার সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেন। পরবর্তীতে যোগাযোগ করা হলে রনি সাফ জানিয়ে দেন, তিনি আর ইতির সঙ্গে সংসার করবেন না। সংসারটি টিকিয়ে রাখতে শেষ মুহূর্ত পর্যন্ত শতচেষ্টা চালিয়ে গেছেন ইতি। কিন্তু নিষ্ঠুর বাস্তবতার সামনে তার সব আকুতি ব্যর্থ হয়। গত ৭নভেম্বর  শনিবার হিজলা থানার উপপরিদর্শক (এসআই) আজগর এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশি বৈঠকে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, বিচ্ছেদের আগে স্বামীর মন গলাতে এবং সংসার বাঁচাতে শেষ চেষ্টা হিসেবে স্বামীর পায়ে পর্যন্ত ধরেছেন ইতি। করুন সুরে আকুতি জানিয়েছেন তাকে না ছাড়ার জন্য। কিন্তু পাষাণ স্বামীর মন একটুও গলেনি। সবার উপস্থিতিতেই চিরতরে ছিন্ন হয়ে যায় সাত বছরের ভালোবাসার বন্ধন। বর্তমানে নিজের ভিটামাটিতে ফিরে আসা ইতির চোখে শুধু জল আর অনিশ্চয়তা। যে বোনকে ভাই-বোনেরা আগলে রেখে বড় করেছিলেন, আজ সমাজের নিষ্ঠুরতায় তাকে ফিরতে হয়েছে শূন্য হাতে। একটি হৃদয়বিদারক প্রশ্ন রেখে ইতি এখন সমাজের বিবেকবান মানুষের মুখোমুখি— “যে সংসারটিকে বাঁচিয়ে রাখতে এত আকুতি, এত চেষ্টা, এত কান্না; সেই সংসার হারানোর পর আজ আমার নিরাপত্তা ও ভবিষ্যতের নিশ্চয়তা কে দেবে?”সন্তানহীনতাকে অজুহাত বানিয়ে একজন নারীর জীবন নিয়ে এই ছিনিমিনি খেলা এবং সালিশের টেবিলে তার অসহায় আত্মসমর্পণ আজ নারী অধিকার ও সামাজিক মূল্যবোধ নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।

advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম