খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

জাতীয় সংসদ সচিবালয়ে ১৫৫ জনের বড় নিয়োগ, আবেদন শুরু

বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জাতীয় সংসদ সচিবালয়ে ১৫৫ জনের বড় নিয়োগ, আবেদন শুরু

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০তম গ্রেডের ২৮টি পদে মোট ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১২ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। কয়েকটি পদে অষ্টম শ্রেণি পাস প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

পদ ও নিয়োগসংখ্যা: ২৮টি পদে মোট ১৫৫ জন।

পদভিত্তিক নিয়োগের বিবরণ:

1. গাইড: ১ জন। বেতন ২৫,০০০-৬০,৫০০ টাকা (গ্রেড-১১)। যোগ্যতা: ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান)।

2. ক্যাটালগার: ৩ জন। বেতন ২৫,০০০-৬০,৫০০ টাকা (গ্রেড-১১)। যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা।

3. লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট: ১ জন। বেতন ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। যোগ্যতা: আইন বিষয়ে অন্যূন স্নাতক ডিগ্রি।

4. ফটোগ্রাফার (স্টিল): ১ জন। বেতন ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ ফটোগ্রাফির সনদ অথবা এইচএসসি পাসসহ ফটোগ্রাফিতে ডিপ্লোমা।

5. টেকনিশিয়ান (নেটওয়ার্ক): ১ জন। বেতন ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, নেটওয়ার্কিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা।

6. টেকনিশিয়ান (হার্ডওয়্যার): ৫ জন। বেতন ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, হার্ডওয়্যার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা।

7. টিভি টেকনিশিয়ান: ২ জন। বেতন ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। যোগ্যতা: এইচএসসি পাস, দুই বছরের ট্রেড সার্টিফিকেট ও বাস্তব অভিজ্ঞতা।

8. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ২৩ জন। বেতন ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। যোগ্যতা: স্নাতক ডিগ্রি।

9. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ৫ জন। বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)। যোগ্যতা: স্নাতক ডিগ্রি।

10. গ্রন্থাগার সহকারী: ২ জন। বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)। যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা।

11. সহকারী সিকিউরিটি ইন্সপেক্টর: ১২ জন। বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)। যোগ্যতা: স্নাতক ডিগ্রি। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

12. অ্যাম্বুলেন্স ড্রাইভার: ২ জন। বেতন ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)। যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স।

13. ড্রাইভার: ৬ জন। বেতন ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)। যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স।

14. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: ২২ জন। বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। যোগ্যতা: এইচএসসি পাস। কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ৩০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

15. আইন সহকারী: ১ জন। বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। যোগ্যতা: এইচএসসি পাস এবং আইনজীবীর সহকারী হিসেবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা।

16. অফসেট প্রিন্টার্স টেকনিশিয়ান: ১ জন। বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। যোগ্যতা: এইচএসসি পাস। অফসেট প্রিন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

17. প্রটোকল অ্যাসিস্ট্যান্ট: ২ জন। বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। যোগ্যতা: এইচএসসি পাস এবং কম্পিউটার, ইন্টারনেট ও ইমেইল পরিচালনায় দক্ষতা।

18. লাইনম্যান: ২ জন। বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। যোগ্যতা: কম্পিউটার বা ইলেকট্রিক্যাল বিষয়ে এসএসসি (ভোকেশনাল)সহ এইচএসসি পাস। পাশাপাশি অপারেটর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

19. ক্যামেরাম্যান সহকারী: ১ জন। বেতন ২১,৪০০-৫১,৯০০ টাকা (গ্রেড-১৭)। যোগ্যতা: এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।

20. সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট: ২৪ জন। বেতন ২১,০০০-৫০,৯০০ টাকা (গ্রেড-১৮)। যোগ্যতা: এইচএসসি পাস। পুরুষদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীদের ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। পাশাপাশি আনসার বা ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সনদ থাকতে হবে।

21. মোয়াজ্জিন: ১ জন। বেতন ২০,৫০০-৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯)। যোগ্যতা: আলিম ও ক্বারিয়ানা পাস এবং সুকণ্ঠের অধিকারী হতে হবে।

22. মেকানিক গ্রেড-সি: ১ জন। বেতন ২০,৫০০-৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯)। যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) পাস অথবা সরকার অনুমোদিত টেকনিক্যাল স্কুল থেকে কমপক্ষে ছয় মাসের অটোমোবাইল প্রশিক্ষণসহ অষ্টম শ্রেণি পাস।

23. অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতাকর্মী: ৩ জন। বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। যোগ্যতা: এসএসসি পাস। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী আগে থেকে কর্মরত দৈনিক ভিত্তিক কর্মীদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাস গ্রহণযোগ্য।

24. সহকারী ডেসপাচ রাইডার: ৩ জন। বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। যোগ্যতা: এসএসসি পাস এবং মোটরসাইকেল চালনায় বাস্তব অভিজ্ঞতা। নির্দিষ্ট শর্তে কর্মরত দৈনিক ভিত্তিক কর্মীদের জন্য অষ্টম শ্রেণি পাস গ্রহণযোগ্য।

25. কামরা পরিচারক/পরিচারিকা: ১৪ জন। বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। যোগ্যতা: এসএসসি পাস। নির্দিষ্ট শর্তে কর্মরত দৈনিক ভিত্তিক কর্মীদের জন্য অষ্টম শ্রেণি পাস গ্রহণযোগ্য।

26. নিরাপত্তা প্রহরী: ১০ জন। বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং শারীরিকভাবে উপযুক্ত হতে হবে।

27. পরিচ্ছন্নতাকর্মী (পূর্বনাম ঝাড়ুদার): ৪ জন। বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। যোগ্যতা: পেশাদার ঝাড়ুদার হতে হবে।

28. ক্লিনার/হেলপার: ২ জন। বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন করতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২ ডিসেম্বর ২০২৬।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম