খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

খকনী ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার ঘোষণা সাইদুল ইসলাম রাজের

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
খকনী ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার ঘোষণা সাইদুল ইসলাম রাজের

ছবি সাইদুল ইসলাম রাজের সাইদুল ইসলাম রাজের

মনজুরুল ইসলাম ।। সিরাজগঞ্জ প্রতিনিধি:

‎সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী এনায়েতপুর ৯নং খকনী ইউনিয়নকে একটি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত, আধুনিক এবং সুশৃঙ্খল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম রাজ। 
‎তিনি ইতিমধ্যেই নির্বাচনকে সামনে রেখে খুকসাইদুল ইসলাম রাজেরনী ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের গ্রাম,পাড়া ও মহল্লায় গণসংযোগ করে সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করে জনপ্রিয়তার শীর্ষ অবস্থান করছেন। 
‎তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে মামলা হামলা জেল জুলুম নির্যাতন সহ্য করে আজকে তিনি এই অবস্থায় এসেছেন। 
‎
‎এজন্যই দলের কাছে তার প্রত্যাশা,দল যদি তাকে মনোনয়ন ও সমর্থন দেন এবং জনগণের ভোটে যদি তিনি নির্বাচিত হতে পারেন,তাহলে খুকনী ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নসহ সন্ত্রাস,চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকমুক্ত ৯ নং খুকনী ইউনিয়ন গড়তে উন্নয়নে কাজ করে যাবেন তিনি।
‎
‎ সম্প্রতি সুনির্দিষ্ট উন্নয়নের রূপরেখা তুলে ধরে সাংবাদিকদের বলেন, খুকনী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের মাঝে তার এই উন্নয়নমুখী ভাবনা ও নির্বাচনী ইশতেহার ছড়িয়ে পড়েছে।
‎
‎স্থানীয় সচেতন মহলের সাথে আলাপকালে এবং বিভিন্ন উঠান বৈঠকে তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিজের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন।
‎
‎​এলাকার কৃষকদের ভাগ্যোন্নয়নে কৃষকদের উৎপাদন বৃদ্ধির জন্য আধুনিক কৃষি যন্ত্রপাতির পাশাপাশি উন্নত মানের বীজ ও কীটনাশক কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।
‎
‎ এছাড়া তাঁত শিল্প সমৃদ্ধ খকনী ইউনিয়নের তাঁতি ও শ্রমিকদের কল্যাণে কাঁচামাল—যেমন রঙ ও সূতাসহ অন্যান্য উপকরণের দাম সহনীয় পর্যায়ে এনে তাঁত মালিকদের অধিক মুনাফা নিশ্চিত করা এবং শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদানের কার্যকর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন তিনি।
‎
‎​শিক্ষার বিস্তার ও স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মোঃ সাইদুল ইসলাম রাজ বলেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে শিক্ষার পরিবেশ আরও গতিশীল করা হবে।
‎
‎ পাশাপাশি, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ক্লিনিকগুলো বিশেষ মনিটরিংয়ের মাধ্যমে চিকিৎসাসেবার মান আরও উন্নত করাই হবে তার অন্যতম প্রধান লক্ষ্য।
‎
‎​‘জনসেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায়... সংকল্প আছে যার, জনপ্রতিনিধি হওয়ার অধিকার তার’—এই স্লোগানকে ধারণ করে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে খকনী ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় সমর্থন ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ও সমর্থন প্রত্যাশা করেছেন।
advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম