উখিয়ায় পৃথক অভিযানে ১০ আসামি গ্রেপ্তার
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত চারজন, সিআর ওয়ারেন্টভুক্ত দুজন এবং নিয়মিত মামলার একজন আসামি রয়েছেন। এ ছাড়া রিমান্ড শেষে একজন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, অপরাধ নিয়ন্ত্রণ এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন