খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র, ১৪৩৩

ভোটার এলাকা বদলালেন আসিফ মাহমুদ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ভোটার এলাকা বদলালেন আসিফ মাহমুদ

 যোগফল প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন। আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার ছিলেন। বর্তমানে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) আসিফ মাহমুদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩ অনুযায়ী আবেদন করেছিলেন আসিফ মাহমুদ। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা করে নির্বাচন কমিশন তা অনুমোদন করে।

এর ফলে আসিফ মাহমুদের ভোটার নিবন্ধন এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকায় স্থানান্তরিত হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক রিমান্ডে

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক রিমান্ডে

যোগফল প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার মুহিবুল্লাহ মুবিনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার নথি থেকে জানা গেছে, গত শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশের পর নিরাপত্তা বেষ্টনী বলয়ের ভেতরে ঢোকার চেষ্টা করেন মুহিবুল্লাহ মুবিন। এ সময় পুলিশ তাকে আটক করে। পরে এ ঘটনায় তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

এজাহারে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ফার্মগেটের কেআইবি অডিটোরিয়ামে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিতে যান।

অভিযোগে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করা, সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং অনুষ্ঠান বানচালের উদ্দেশ্যে মুহিবুল্লাহ মুবিন মোটরসাইকেলসহ নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় অজ্ঞাতনামা অন্য আসামিদের সঙ্গে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হয় বলেও এজাহারে উল্লেখ

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার
যোগফল প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তরে পৃথক ঘটনায় এক ব্যক্তি ও এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ও সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৃথক এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ইসলামাবাদ ইউনিয়নের তিতারকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে দীপক মন্ডল (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মনোরঞ্জন মণ্ডলের ছেলে।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দীপক মন্ডল পারিবারিকভাবে ঋণগ্রস্ত ছিলেন। এ নিয়ে তিনি মানসিকভাবে হতাশায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়ার পর তার মৃত্যু হয়।

অন্যদিকে, রোববার রাত সাড়ে ৮টার দিকে পূর্ব ফতেপুর ইউনিয়নের দক্ষিণ লুধুয়া গ্রামের নিজ বাড়ি থেকে ফাহিমা আক্তার (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের সায়েদ আলী কারির মেয়ে।

পুলিশ ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, মোবাইল ফোন নষ্ট হয়ে যাওয়াকে কেন্দ্র করে পরিবারের সঙ্গে তার মনোমালিন্য হয়েছিল। নতুন ফোন কিনে দেওয়ার বিষয়টি বিলম্বিত হওয়ায় সে হতাশ হয়ে পড়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, পৃথক দুটি ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে দুজনের মৃত্যুই আত্মহত্যাজনিত বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, দুটি ঘটনাতেই আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

চট্টগ্রামে গোলাম রসুল মার্কেটে আগুন

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চট্টগ্রামে গোলাম রসুল মার্কেটে আগুন

 যোগফল প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকার গোলাম রসুল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন অপারেটর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, আগুন লাগার সময় মার্কেটের ভেতরে কয়েকজন মানুষ আটকা পড়েন। তাদের মধ্যে কয়েকজন সিঁড়ি দিয়ে ভবনের ছাদে উঠে নিরাপদে থাকার চেষ্টা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম