মাত্র তিন দিন আগে স্বর্ণের দাম কমানোর পর দেশের বাজারে আবারও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়ে ভ্যাটসহ দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম বৃদ্ধির কারণে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী—
বাজুস আরও জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।
সংগঠনটি স্পষ্ট করেছে, স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা অনুযায়ী ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য সমন্বয় করা হবে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই বাজুস প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করেছিল। তবে তিন দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম